প্রধান সূচি

বাগেরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা

“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. জি কে এম সামসুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফফর হোসেন, ডা. প্রদিপ কুমার বকসি প্রমুখ।

র‌্যালী ও আলোচনা সভায় বাগেরহাট স্বাস্থ্য বিভাগ, নাসিং ইনস্টিটিউট, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। এখন আমাদের সময় এসেছে পুষ্টিকর খাদ্য নিয়ে ভাবার। সঠিক পুষ্টিমান সম্মত খাবার খেলে দেশের মানুষের গড় আয়ু আরও বৃদ্ধি পাবে। তাই সকলকে পুষ্টি সম্পর্কে সচেতন হয়ে, পুষ্টিকর সুষম খাদ্য খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহবান জানান বক্তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial