স্বরূপকাঠীতে বৃদ্ধার আত্মহত্যা
স্বরূপকাঠিতে গলায় ফাঁস দিয়ে হেলেনা বেগম (৬০) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করছে। সোমবার রাতে সোহাগদল গ্রামের স্বামী পরিত্যাক্তা হেলেনা বেগম তার বোনের ঘরের দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে সতীনের ছুড়ে মারা গরম পানিতে ঝলসে গেল গৃহবধুর শরীর »
