স্বরূপকাঠীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ জেলে মো. শাহ আলম (৬৫) এর ভাসমান লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজের ৪ দিন পর শুক্রবার দুপুরের দিকে উপজেলার পুর্ব সোহাগদল গ্রামের গড়ইবাড়ি এলাকার সন্ধ্যা নদীর তীর থেকে পুলিশ ওই লাশ উদ্ধার করে। স্বরূপকাঠী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ৮ এপ্রিল দুপুরে জেলে শাহ আলম সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। মৃত শাহ আলম উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামের মৃত আব্দুল লতিফ বিশ^াসের ছেলে।
Please follow and like us:
« পিরোজপুরে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা সমাপ্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ এর ২২তম মৃত্যুতে আলোচনা ও দোয়া »
