প্রধান সূচি

বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধিস্কুলের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার ইন্টেলেকচুয়ালি ডিস এবন্ড (সুইড-বাংলাদেশ) এর পরিচালনায়  বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের বার্ষিক সাধারণ সভা শনিবার সকাল ১০টায় প্রতিবন্ধি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য ও বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের পরিচালনা পর্ষদ এর সভাপতি আলহাজ্জ এ্যাড. মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে ও সরদার শুকুর আহম্মেদ এর সঞ্চালনায় উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিসি কলেজের সাবেক অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস বেবী মোরশেদা খানম, বাগেরহাট স্ট্যান্ডার ব্যাংকের ব্যবস্থাপক বাবু পিন্টু সাহা, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মো. শামিম আহসান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজিবন সদস্য বাবুল সরদার, সাবেক সহ-সভাপতি ও আজিবন সদস্য মোল্লা আব্দুর রব, জেলা মহিলা লীগের সভানেত্রী এ্যাড. সিতা রানী দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রবিন্দ্র নাথ মুখার্জী, মোয়াজ্জেম হোসেন মজনু, গাজী সাহাব উদ্দিন, শিক্ষিকা পারভিন আক্তার, হিমাসু কুমার পাল, মনজিদা খানম, দিপান্বিতা পাল, নবমিতা রায় ও অভিবাবক জেসমিন আরা খানম।

সভায় সাধারন সম্পাদক এ্যাড. আনোয়ারুজ্জামান হুসি তার বাৎসরিক রিপোর্ট পেশ করেন। সভা শেষে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার এ্যাড. কাজী মনোয়ার হোসেন ও অধ্যক্ষ রবিন্দ্র নাথ মুখার্জীর পরিচালনায় সর্ব সম্মতিক্রমে আলহাজ্জ এ্যাড. মীর শওকাত আলী বাদশা সভাপতি ও এ্যাড. আনোয়ারুজ্জামান হুসি সাধারন সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচন সম্পর্ন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial