Saturday, March 30th, 2019
কাউখালী উপজেলা পরিষদে ২৯টি কেন্দ্রে নির্বাচন
মাসব্যাপী প্রচার-প্রচারণা শেষে কাউখালী উপজেলায় ৩১ মার্চ রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পৌঁছে গেছে ব্যালট বাক্সসহ নির্বাচনের অন্যান্য সরঞ্জাম, যা আজ বিকালের মধ্যেই প্রিজাাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনে কাউখালী উপজেলা থেকে চেয়ারম্যান পদে দুই, ভাইস চেয়ারম্যান পদে সাত ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী রুহিয়া বেগম হাসি জানান, উপজেলায় চেয়ারম্যান পদে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাছাড়া দেশের সবচেয়ে বড় এ রাজনৈতিক দলের সাংগঠনিক দক্ষতা ও ভালো ব্যবহারের কারণে মানুষ আমাকে নৌকা মার্কায় ভোট দেবে। উপজেলাবিস্তারিত পড়ুন
রাত পোয়ালেই পিরোজপুরের ৬ উপজেলায় ভোট
রাত পোয়ালেই পিরোজপুরের ৬টি উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার ৭টি উপজেলার মধ্যে নির্বাচনী সহিংসতার কারণে মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া ভান্ডারিয়া উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মিরাজুল ইসলাম। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে পিরোজপুরের ৬ উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।জেলার যে ৬টি উপজেলায় নির্বাচন হচ্ছে সেগুলো হল- পিরোজপুর সদর (ভোটার ১,২১,৮৯১), ইন্দুরকানী (ভোটার ৫৭,২১৯), কাউখালীবিস্তারিত পড়ুন
উৎসব আর শঙ্কার মধ্যে স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচন
উৎসাহ আর শঙ্কার মধ্যে দিয়ে ৩১ মার্চ রবিবার শুরু হচ্ছে ৫ম স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। গত শুক্রবার মধ্যে রাত থেকে প্রার্থীদের সমস্ত প্রচার-প্রচারণা শেষ হয়েছে। রবিবার উপজেলার ৬৯ টি কেন্দ্রের ৪২২টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে ব্যালট, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি প্রতিটা কেন্দ্রে পাঠানো হয়েছে । এবারের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ মিলিয়ে মোট ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত এস,এম মুইদুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র মো. আব্দুল হকবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহন
৫ম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রবিবার ভান্ডারিয়ার ৭টি ইউনিয়নে ৫১টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট। ভোট গ্রহন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর জন্য বিতরণ করা হয়। এ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রবিবার শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহন হবে। এতে একটি পদের বিপরীতে পাঁচ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন। উপজেলা নির্বাচন ও সহকারী রিটানিং অফিসার মো. মোস্তফা কামাল জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯ হাজার ৬৭৫ জন এর মধ্যে পুরুষ ভোটারবিস্তারিত পড়ুন
শরণখোলার জেলেদের জালে ধরা পড়লো ২০ কেজির পাঙ্গাস
শরণখোলার বলেশ্বর নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ । শনিবার ভোর রাতে মৎস্য ব্যবসায়ী মিলন শেখের জালে ধরা পড়ে দৈত্যাকৃতির এ মাছটি। মৎস্য ব্যবসায়ী মিলন শেখ জানান, রাতে তার জেলেরা বলেশ্বর নদীতে জাল ফেলে। ভোররাতে জাল টানার সময় অন্যান্য মাছের সাথে বিশাল এই পাঙ্গাসটি ধার পড়ে। সকালে উপজেলা সদরের রায়েন্দা শের-ই-বাংলা সড়কের মাছের বাজারে ওঠানোর পর মাছটি ৯১০ টাকা কেজি দরে ১৮ হাজার ৬৫৫ টাকায় বিক্রি হয়েছে। এসময় মাছটিকে দেখতে এলাকার ভিড় জমায়। ক্রেতা ফারুক তালুকদার বলেন, এত বড় মাছ সচরাচর পাওয়া যায় না। তাইবিস্তারিত পড়ুন
প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ভূয়া সাংবাদিকদের চাঁদাবাজীতে অতিষ্ঠ এলাকাবাসী
সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার কতিপয় ব্যক্তির বেপরোয়া চাঁদাবাজীতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। নিজস্ব বাইকের সামনে পেছনে নাম নাজানা পত্রিকা, অন-লাইনের ষ্টীকার বা প্রেস লাগিয়ে প্রতিদিন কাকডাকা ভোরেই এরা ছুটে চলে গ্রাম থেকে গ্রামান্তরে। ঘটনা যায়ই ঘটুক না কেন টাকা না দিলে সংবাদ চেপে দেওয়ার হুমকী। হামলা-মামলা, বিয়ে-তালাক, কেনা কাটায় সব জায়গাতে তাদের টাকা চাই। সম্প্রতি খুলনার পাইকগাছা ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার কপিলমুনি-কানাইদিয়া খেয়াঘাট ইজারাদারদের কাছ থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। তালা ও পাইকগাছা এলাকার সাংবাদিক পরিচয় নজরুল, সেলিম, টিপু, মোকলেছ এ চাদবাজীতে জড়িত বলে জানান ইজারাদার শুকুরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে কেন্দ্রগুলোতে নেয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী
বাগেরহাটে শনিবার সকাল থেকে জেলার ৪‘শ ৬৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নেয়া হয়েছে। ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা স্ব-স্ব উপজেলা সদর থেকে নির্বাচন সামগ্রী নিয়ে যান। প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনসার সদস্য নিয়োজিত থাকবেন। রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে। বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম বলেন, বাগেরহাটের নয় উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৬০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট নেয়া হবে। নির্বাচন অবাধ,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধিস্কুলের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার ইন্টেলেকচুয়ালি ডিস এবন্ড (সুইড-বাংলাদেশ) এর পরিচালনায় বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের বার্ষিক সাধারণ সভা শনিবার সকাল ১০টায় প্রতিবন্ধি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য ও বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের পরিচালনা পর্ষদ এর সভাপতি আলহাজ্জ এ্যাড. মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে ও সরদার শুকুর আহম্মেদ এর সঞ্চালনায় উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিসি কলেজের সাবেক অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস বেবী মোরশেদা খানম, বাগেরহাট স্ট্যান্ডার ব্যাংকের ব্যবস্থাপক বাবু পিন্টুবিস্তারিত পড়ুন
