প্রধান সূচি

কাউখালী উপজেলা পরিষদে ২৯টি কেন্দ্রে নির্বাচন

মাসব্যাপী প্রচার-প্রচারণা শেষে কাউখালী উপজেলায় ৩১ মার্চ রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পৌঁছে গেছে ব্যালট বাক্সসহ নির্বাচনের অন্যান্য সরঞ্জাম, যা আজ বিকালের মধ্যেই প্রিজাাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নির্বাচনে কাউখালী উপজেলা থেকে চেয়ারম্যান পদে দুই, ভাইস চেয়ারম্যান পদে সাত ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী রুহিয়া বেগম হাসি জানান, উপজেলায় চেয়ারম্যান পদে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাছাড়া দেশের সবচেয়ে বড় এ রাজনৈতিক দলের সাংগঠনিক দক্ষতা ও ভালো ব্যবহারের কারণে মানুষ আমাকে নৌকা মার্কায় ভোট দেবে।

উপজেলা পরিষদের জাতীয় পার্টি জেপির মনোনীত প্রার্থী হয়েছেন আবু সাইদ মিঞা মনু। তিনি বলেন, আমি দুইবার বিপুল ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দায়িত্বে থাকা অবস্থায় উপজেলার গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার চাওয়া একটি সুষ্ঠু ভোট। মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এমন একটি পরিবেশ চাই।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা  ইসরাত জাহান  জানান, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আজকের মধ্যে সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। কাউখালী উপজেলায় ৫টি ইউনিয়নের ২৯টি কেন্দ্রে ১৩৮টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫৩ হাজার ৭৩৪জন। এর মধ্যে ২৬ হাজার ৮৯৬জন পুরুষ এবং ৮হাজার ৮৩৮জন মহিলা ভোটার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial