ভান্ডারিয়ায় জেপি’র ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিউরের পক্ষে নির্বাচনী সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে শুক্রবার বিকেলে উপজেলায় জাতীয়পার্টি (জেপি) এবং আওয়ামী লীগের যৌথ উদ্যোগে স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে জাতীয়পার্টি (জেপি) মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থীত উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী মো. মশিউর রহমান মৃধার বাইসাইকেল মার্কার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়ার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান ও জেপির উপজেলা মহিলা পার্টির সভানেত্রী আসমা আখতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির যুগ্ন আহবায়ক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, জেপির যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপি নেতা ইউসুফ আলী আকন, আওয়ামী লীগ নেতা নিজামুল হক নান্না, জেপির উপজেলা দপ্তর সম্পাদক মোস্তফা সিকদার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু, যুগ্ন আহবায়ক লিটন পেশকার, যুব সংহতির উপজেলা যুগ্ন আহবায়ক বাহাদুর সরদার, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, ছাত্র সমাজের যুগ্ন আহবায়ক আফজাল সরদার।
সভায় জাতীয়পার্টি (জেপি) কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান প্রার্থীর বড় ভাই বিশিষ্ট শিল্পপতি মো. মজিবুর রহমান মৃধা, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, ভান্ডারিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সালাম খোন্দকার, জাতীয় যুব সংহতির আহবায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মনির সরদার, জাতীয় শ্রমিক প্রার্টি (জেপি)র সভাপতি শাহজাহান সরদার, সাধারণ সম্পাদক শাহজাহান হাওরাদার, ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দারসহ ভান্ডারিয়া পৌরসভার কাউন্সিলর, জাতীয়পার্ট (জেপি), আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী ৩১ মার্চ ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মৃধার নির্বাচনী প্রতিক বাই সাইকেল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার “গ্রামকে শহরে পরিনত করার” স্বপ্ন বাস্তবায়ন এবং ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আনোয়ার হোসেন মঞ্জু এমপির হাতকে শক্তিশালী করার আহবান জানান।
