Friday, March 29th, 2019
ভান্ডারিয়ায় জেপি’র ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিউরের পক্ষে নির্বাচনী সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে শুক্রবার বিকেলে উপজেলায় জাতীয়পার্টি (জেপি) এবং আওয়ামী লীগের যৌথ উদ্যোগে স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে জাতীয়পার্টি (জেপি) মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থীত উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী মো. মশিউর রহমান মৃধার বাইসাইকেল মার্কার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়ার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ,বিস্তারিত পড়ুন
কাউখালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ মনু’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বরিশাল থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী ১নং সয়না রগুনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনুকে জড়িয়ে “কাউখালীতে মাদক ব্যবসায়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী” শিরোনামে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের প্রতিবাদ করেছেন কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ মনু। তিনি উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি কখনও মাদক বা জাল টাকার ব্যবসার সাথে জড়িত ছিলেন না এবং এ সংক্রান্ত তার বিরুদ্ধে কোন মামলাও নেই। ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে কোন অনিয়ম দুর্নীতিরও কোনবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামকে ন্যাশনাল সার্ভিসের অভিনন্দন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শুক্রবার উপজেলা অডিটরিয়াম হলরুমে ন্যাশনাল সার্ভিসের উদ্যোগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রাথী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভান্ডারিয়া উপজেলা আওয়ামীগ মো. মিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা সদস্য সচিব মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিন লিটন পেশকার, ভিটাবাড়ীয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমানবিস্তারিত পড়ুন
শরণখোলায় নছিমনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় নছিমনের ধাক্কায় গোলবানু (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলবানু সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামের হাশেম হাওলাদারের স্ত্রী। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গোলবানুকে সাথে নিয়ে তার মেয়ে-জামাই জমি কেনার জন্য কোন্তাকাটা এলাকায় যান। খোন্তাকাটা বাজারের কাছে রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী একটি নছিমন গোলবানুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার সরকার জানান, কোনো অভিযোগ নাবিস্তারিত পড়ুন
কাউখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের নির্বাচনী শো-ডাউন
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ মুহুর্তে মিছিল ও শো-ডাউন করেছে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মৃদুল আহম্মেদ সুমনের নেতা-কর্মীরা। শুক্রবার সকালে কাউখালী বন্দরে তারা এই আয়োজন করেন। বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এসে নেতা কর্মীরা চশমা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এর আগে মিছিলটি বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মিছিল শেষ হয়। সব চেয়ে কম বয়সি তরুণ প্রজম্মের উদিয়মান নেতা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ সর্বক্ষেত্রে যার পরিচিতি বিদ্যমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃদুল আহম্মেদ সমুন। তিনি চশমা মার্কার সমার্থনে দলীয় নেতা-কর্মীর পাশাপাশি ভোটারদেরবিস্তারিত পড়ুন
