শরণখোলায় নছিমনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় নছিমনের ধাক্কায় গোলবানু (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলবানু সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামের হাশেম হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গোলবানুকে সাথে নিয়ে তার মেয়ে-জামাই জমি কেনার জন্য কোন্তাকাটা এলাকায় যান। খোন্তাকাটা বাজারের কাছে রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী একটি নছিমন গোলবানুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার সরকার জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:
« কাউখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের নির্বাচনী শো-ডাউন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামকে ন্যাশনাল সার্ভিসের অভিনন্দন »
