প্রধান সূচি

কাউখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের নির্বাচনী শো-ডাউন

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ মুহুর্তে মিছিল ও শো-ডাউন করেছে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মৃদুল আহম্মেদ সুমনের নেতা-কর্মীরা। শুক্রবার সকালে কাউখালী বন্দরে তারা এই আয়োজন করেন। বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এসে নেতা কর্মীরা চশমা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে মিছিলটি বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মিছিল শেষ হয়।

সব চেয়ে কম বয়সি তরুণ প্রজম্মের উদিয়মান নেতা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ সর্বক্ষেত্রে যার পরিচিতি বিদ্যমান  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃদুল আহম্মেদ সমুন। তিনি চশমা মার্কার সমার্থনে দলীয় নেতা-কর্মীর পাশাপাশি ভোটারদের সাথে নিয়ে গত এক মাস ধরে দিন রাত নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়েছেন। দিন-রাত পায়ে হেঁটে বৃদ্ধদের দোয়া নিয়ে পথচারীদের সাথে আলিঙ্গন করে মা-বোনদের সালাম জানিয়ে ভোট প্রার্থনা করছেন। যে কারণে তিনি নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন। সুমন প্রার্থীতায় নবীন হলেও রাজনীতি, পরিচিতি ও প্রচারনায় অন্য সব প্রার্থীর চেয়ে প্রবীণ। মৃদুল আহম্মেদ সুমন বর্তমানে উপজেলা ছাত্রলীগের সভাপতি, শিক্ষানুরাগী, সাংবাদিক। এছাড়া বিভিন্ন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নানা প্রতিষ্ঠানের সাথে সম্পৃত্ত রয়েছেন।

নির্বাচনে এসেই তিনি নিজস্ব ব্যতিক্রমধর্মী কৌশল অবলম্বন করে কাউখালী উপজেলাবাসীর একেবারে কাছে চলে এসেছেন। ভোটারদের মাঝে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নিজের প্রতি ভোটারদের অস্থা অর্জন করেছেন।

মৃদুল আহম্মেদ সুমন বলেন,  ভোটারদের আমার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। একইভাবে দলীয় সকল নেতা-কর্মীরা আমাকে সার্বক্ষনিক সাহস যোগাচ্ছেন। আমি কাউখালী উপজেলাবাসীকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাই আগামী ৩১ মার্চ চশমা মার্কায় ভোট দিয়ে কাউখালী উপজেলাবাসী আমাকে তাদের সেবা করার সুযোগ দিবেন বলে আশাবাদী। আমি সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial