ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামকে ন্যাশনাল সার্ভিসের অভিনন্দন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শুক্রবার উপজেলা অডিটরিয়াম হলরুমে ন্যাশনাল সার্ভিসের উদ্যোগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রাথী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভান্ডারিয়া উপজেলা আওয়ামীগ মো. মিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা সদস্য সচিব মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিন লিটন পেশকার, ভিটাবাড়ীয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধা, উপজেলা বি.আর.ডিবির ভাইস চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানসহ ন্যাশনাল সার্ভিসের বিভিন্ন ইউনিয়নের বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় ন্যাশনাল সার্ভিসের সদস্যদের জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনার জন্য প্রধান অতিথির কাছে দাবী জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ন্যাশনাল সার্ভিসে কর্মরতদের দাবী পূরণের জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় তিনি বলেন, ন্যাশনাল সার্ভিসে কর্মরতদের জাতীয়করণের দাবী সরকার বিবেচনা করবে। তবে দাবী আদায়ের জন্য ভান্ডারিয়ায় কোন আন্দোলন বা মানববন্ধন করা চলবে না। যদি আপনারা কোন আন্দোলন সংগ্রাম করতে চান সেটা ঢাকাতে গিয়ে করতে হবে। এজন্য যদি আমাকে ঢাকায় আপনাদের সাথে যেতে হয় তাও আমি যাব। কিন্তু ভান্ডারিয়ায় কোন ধরনের মানববন্ধন, মিছিল, আন্দোলন, সংগ্রামের কার্যক্রম করতে দেয়া হবে না।
