প্রধান সূচি

বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

বাগেরহাট জেলায় জেন্ডার ও গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামূলক কর্মশালা বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. কামরুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মো. ছানা উল্ল্যাহ, ইউএনডিপির জেন্ডার স্পেশালিষ্ট কামরুন্নেসা নাজলী, ইউএনডিপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায় প্রমুখ।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার ৬টি উপজেলায় ৪২টি ইউনিয়নে কাজ চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial