বাগেরহাটে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ
বাগেরহাট জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে কর্মরত ৩১ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণের প্রথম দিনে সিনিয়র সাংবাদিক রহমান মোস্তাফিজ, পিআইবির প্রতিবেদক জিলহাজ উদ্দিন প্রমুখ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।
তথ্য মন্ত্রণালয়ের ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প (৫ম পর্যায়)’ এর অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সাংবাদিকদের শিশু ও নারী বিষয়ে তথ্য সমৃদ্ধ করা এবং সাংবাদিকদের শিশু ও নারী বিষয়ে রিপোর্ট ও ফিচার রেখায় উদ্বুদ্ধ করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
Please follow and like us:
« শারীরিক ও মানসিক সুস্থ্যতার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই… এমপি বাবু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা »
