প্রধান সূচি

Wednesday, March 20th, 2019

 

পিরোজপুরে তথ্য অফিসের শিশু মেলা ও র‌্যালি

জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নের সচেতনতা মুলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুরে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। শিশু মেলা উপলক্ষে বুধবার শহরে এক আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে মেলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার মহসিন হোসেন তালুকদার, সাংবাদিক গৌতম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শণী ও সংগীতানুষ্ঠান।


পিরোজপুরে রিকের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

পিরোজপুরে বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বুধবার দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সমৃদ্ধি কর্মসূচির হলরুমে অনুষ্ঠিত এ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বেধনী অনুষ্ঠানে শারিকতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিরাজুর রহমান (রাজু), রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র পিরোজপুর সদর-১ সহকারী মহাব্যবস্থাপক নাসির উদ্দিন, সহকারী এরিয়া ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, সিনিয়র অফিসার মো. রইচ উদ্দিন, সমৃদ্ধি কর্মসূচির শারিকতলা ইউনিয়ন শাখার সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা শুভজিত মন্ডল, এসডিও হাফিজুর রহমান, এমআইএস কর্মকর্তা রফিকুল ইসলামসহবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ঔষধ ব্যবসায়ীর লাশ উদ্ধার

মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পবিত্র দাস সাগর (২৬) নামে এক ঔষধ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। নিহত পবিত্র দাস উপজেলা সদর ইউনিয়নের ঘটিচোরা গ্রামের চিত্ত রঞ্জন দাসের ছেলে এবং স্থানীয় কে. এম. লতিফ সুপার মার্কেটের বনশ্রী মেডিকেল হলের মালিক। থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার ঘটিচোরা গ্রামের ঔষধ ব্যবসায়ী সাগর দাস গত সাড়ে তিন মাস আগে পরিবারের অমতে বিয়ে করেন। এ বিয়ে পরিবারের স্বজনরা মেনে না নেয়ায় পারিবারিক কলহের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে এ নিয়ে পরিবারের স্বজনদের সাথে বাক-বিতান্ডা হলে ভোর রাতে সাগর ঘরে রক্ষিতবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ৩ দিন ব্যাপী মাহফিল সম্পন্ন

মঠবাড়িয়ার মিঠাখালী আজিজাবাদ দরবার শরীফ ও দাখিল মডেল মাদ্রাসার উদ্যোগে ৩ দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল মঙ্গলবার রাতে সম্পন্ন হয়েছে। শেষ দিনের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবু জাফর মো. ছালেহ। ওয়াজ করেন বরগুনা জজকোর্ট জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হযরত মাওলানা মো. নিজাম উদ্দিন বিশ্বাস, আলহাজ্ব হযরত মাওলানা মো. জিয়াউল হক ফারুকী, মাওলানা মো. মাহবুবুল আলম (রুহানী), মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মো. সিদ্দিকুর রহমান। মাহফিল পরিচালনা করেন আজিজাবাদ দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও পরিচালক, ঝালকাঠী হযরতবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় তাঁতী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মঠবাড়িয়ায় বাংলাদেশ তাঁতী লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে উপজেলা তাঁতী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা তাঁতী লীগের আহবায়ক নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোসাররফ সাকু, ভাইস চেয়ারম্যান প্রার্থী শাকিল আহমেদ নওরোজ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব বিদ্যুৎ সাঁওজাল, যুগ্ম আহবায়ক বেল্লাল জমাদ্দার, জাসেমবিস্তারিত পড়ুন


শরণখোলায় শিক্ষকের পিটনিতে ৩ ছাত্রী আহত

বাগেরহাটের শরণখোলায় শিক্ষকের পিটনিতে ৯ম শ্রেনীর ৩ শিক্ষার্থী গুরুত আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে জান্নাতুল মাওয়া (১৪) নামের এক ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় শরণখোলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তাফালবাড়ী স্কুল এন্ড কলেজে। শিক্ষার্থীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিন তাফাল বাড়ী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে ও ওই স্কুলের নবম শ্রেনীর ছাত্রী মাওয়াসহ তার দুই সহপাঠি সাদিয়া ও মোকারিমা ওই দিন সকাল সাড়ে ৯ টার দিকে কলম কিনতে পার্শ্ববর্তী একটি দোকানে যায়। এতে তাদের দেরী হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওইবিস্তারিত পড়ুন


বাগেরহাট জেলা সমবায় অফিসের তদন্তের সময় হামলার অভিযোগ

বাগেরহাট জেলা সমবায় কার্যালয়ে কুলিয়াদাইড় মৎস্যজীবী সমিতির অভ্যন্তরীন তদন্তের সময় বহিরাগতদের হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে বাগেরহাট শহরের শালতলা এলাকায় জেলা সমবায় কার্যালয়ে ওই সমিতির সদস্য জগদিশ চন্দ্র দাসের উপর এ হামলা ঘটনা ঘটে। পরে বাগেরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জগদিশ চন্দ্র দাস বলেন, কিছু বুঝে ওঠার আগেই বহিরাগতরা তার উপর হামলা চালায়। তারা দেশে থাকতে দেবে না এমন হুমকিও দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। কুলিয়াদাইড় মৎস্যজীবি সমিতির সভাপতি চিত্তরঞ্জন মৃধা অভিযোগ করে জানান, সমিতির কতিপয় সদস্য বহিস্কার ও পাল্টা বহিস্কার সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে বুধবার তারাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

বাগেরহাট জেলায় জেন্ডার ও গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামূলক কর্মশালা বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. কামরুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মো. ছানা উল্ল্যাহ, ইউএনডিপির জেন্ডার স্পেশালিষ্ট কামরুন্নেসা নাজলী, ইউএনডিপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায় প্রমুখ। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার ৬টি উপজেলায় ৪২টি ইউনিয়নে কাজ চলছে।


বাগেরহাটে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ

বাগেরহাট জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে কর্মরত ৩১ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণের প্রথম দিনে সিনিয়র সাংবাদিক রহমান মোস্তাফিজ, পিআইবির প্রতিবেদক জিলহাজ উদ্দিন প্রমুখ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। তথ্য মন্ত্রণালয়ের ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প (৫ম পর্যায়)’ এর অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সাংবাদিকদের শিশু ও নারী বিষয়ে তথ্য সমৃদ্ধ করা এবং সাংবাদিকদের শিশু ও নারী বিষয়ে রিপোর্ট ও ফিচার রেখায় উদ্বুদ্ধ করতে এই প্রশিক্ষণের আয়োজন করাবিস্তারিত পড়ুন


শারীরিক ও মানসিক সুস্থ্যতার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই… এমপি বাবু

খুলনা-৬ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, শারীরিক ও মানসিক সুস্থ্যতার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। এজন্য বর্তমান ক্রীড়া ও নারী বান্ধব শেখ হাসিনা সরকার নারী শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের বাস্তবমূখী পদক্ষেপের ফলে লেখাপড়ায় ছেলেদের চেয়ে মেয়েরা এখন অনেকবেশি ভালো করছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মেয়েদের অনেক উন্নতি হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট, ফুটবল ও এ্যাথলেটিক্স এ বাংলাদেশের মেয়েদের যথেষ্ট সুনাম ও অর্জন রয়েছে। খেলাধুলা ব্যক্তিগতভাবে একজন ক্রীড়াবিদকে যেমন সম্মান ও মর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করে তেমনি বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। তিনিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial