মঠবাড়িয়ায় ঔষধ ব্যবসায়ীর লাশ উদ্ধার
মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পবিত্র দাস সাগর (২৬) নামে এক ঔষধ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। নিহত পবিত্র দাস উপজেলা সদর ইউনিয়নের ঘটিচোরা গ্রামের চিত্ত রঞ্জন দাসের ছেলে এবং স্থানীয় কে. এম. লতিফ সুপার মার্কেটের বনশ্রী মেডিকেল হলের মালিক।
থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার ঘটিচোরা গ্রামের ঔষধ ব্যবসায়ী সাগর দাস গত সাড়ে তিন মাস আগে পরিবারের অমতে বিয়ে করেন। এ বিয়ে পরিবারের স্বজনরা মেনে না নেয়ায় পারিবারিক কলহের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে এ নিয়ে পরিবারের স্বজনদের সাথে বাক-বিতান্ডা হলে ভোর রাতে সাগর ঘরে রক্ষিত চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু ঘটে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল তেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মঠবাড়িয়া প্রতিনিধি