প্রধান সূচি

পাইকগাছায় ১২ ঘন্টা পর ফিরে এলো দু’শিশুসহ অপহরণকারী

পাইকগাছায় একই পরিবারের দুই শিশু অপহরণের ১২ ঘন্টা পর অপহরণকারী শিশু দুটি নিয়ে ফিরে এসেছে। এমন ঘটনাটি ঘটেছে, উপজেলার গদাইপুর গ্রামের সঞ্জিত ঘোষের বাড়ীতে।

পরিবার সূত্রে জানা যায়, অপহরণকারী বনমালী সঞ্জিত ঘোষের পুর্ব পরিচিত হিসেবে তাদের বাড়ীতে সোমবার রাত যাপন করে। বনমালী সঞ্জিতের দুই শিশু সন্তান সেতু ঘোষ (১১) ও দুর্জয়  ঘোষ (৮) নিয়ে ঐদিন সন্ধায় পার্শ্ববর্তী বাজারে নিয়ে খাবার কিনে খাওয়ায়। রাতে ঐ বাড়িতেই থাকে বনমালী। পরদিন মঙ্গলবার সকালে নাস্তা করার কথা বলে শিশু দুটিকে নিয়ে বাড়ির বাইরে যায়। এরপর আর ফিরে না আসায় চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়। কোন খোঁজ খবর না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরী করা হয়। এরপর সন্ধ্যার পরে বনমালী শিশু দুটি নিয়ে সঞ্জিতের বাড়ী ফিরে আসে। এ সময় শিশু অপহরণকারী আটক হয়ে সংবাদ ছড়িয়ে পড়লে শত শত লোক সঞ্জিতের বাড়িতে জড়ো হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বনমালীকে আটক করে।

সেতু এবং দুর্জয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী। তাদেরকে নিয়ে মঙ্গলবার সকালে বনমালী সাতক্ষীরা মুজাফফার গার্ডেনে বেড়াতে যায় বলে বনমালী জানায়।

জানা গেছে, শিশু অপহরণকারী হিসেবে সন্দেভাজন বনমালী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিহর নগর গ্রামের বাসিন্দা। সে সঞ্জিতের সাথে যাত্রাদলে কাজ করে।

পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ জানান, থানায় জিডি হওয়ার পরে আমাদের উদ্ধার তৎপরতা শুরু হয়। এর মধ্যে অপহরণকারী শিশু দুটি নিয়ে ফিরে এসেছে। কি কারণে তিনি এমন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial