Tuesday, March 12th, 2019
পাইকগাছায় ১২ ঘন্টা পর ফিরে এলো দু’শিশুসহ অপহরণকারী
পাইকগাছায় একই পরিবারের দুই শিশু অপহরণের ১২ ঘন্টা পর অপহরণকারী শিশু দুটি নিয়ে ফিরে এসেছে। এমন ঘটনাটি ঘটেছে, উপজেলার গদাইপুর গ্রামের সঞ্জিত ঘোষের বাড়ীতে। পরিবার সূত্রে জানা যায়, অপহরণকারী বনমালী সঞ্জিত ঘোষের পুর্ব পরিচিত হিসেবে তাদের বাড়ীতে সোমবার রাত যাপন করে। বনমালী সঞ্জিতের দুই শিশু সন্তান সেতু ঘোষ (১১) ও দুর্জয় ঘোষ (৮) নিয়ে ঐদিন সন্ধায় পার্শ্ববর্তী বাজারে নিয়ে খাবার কিনে খাওয়ায়। রাতে ঐ বাড়িতেই থাকে বনমালী। পরদিন মঙ্গলবার সকালে নাস্তা করার কথা বলে শিশু দুটিকে নিয়ে বাড়ির বাইরে যায়। এরপর আর ফিরে না আসায় চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়। কোনবিস্তারিত পড়ুন
বর্তমান সরকার ইসলাম বান্ধব সরকার … শ ম রেজাউল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছারছীনা দরবারকে মনে প্রাণে ভালবাসতেন। এ দরবারে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের কোন স্থান নেই। মঙ্গলবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ইসলামি শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ছারছীনা দরবার শরীফের বার্ষিক ১২৯তম ঈছালে ছওয়াব মাহফিলে দ্বিতীয় দিন মাহফিল মঞ্চে যোহর নামাজ বাদ এক বক্তব্যে তিনি এ কথা বলেন। শ. ম. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ সরকার ইসলাম বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন মাদ্রাসা শিক্ষাকে পিছনে রেখে দেশ এগিয়ে নেয়া সম্ভব নয়। আর সে কারনেই তিনি কওমি মাদ্রাসার সর্বোচ্চবিস্তারিত পড়ুন
নিজেদের মধ্যে ঝগড়া-ফ্যাসাদ-বিবাদ করতে আল্লাহতালা নিষেধ করেছেন …. আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমাদের ভিন্ন ভিন্ন রাজনীতি থাকতে পারে, তবে নিজেদের মধ্যে ঝগড়া-ফ্যাসাদ এবং বিবাদ করতে আল্লাহতালা নিষেধ করেছেন। এলাকার উন্নয়নের জন্য আমাদের মধ্যে ঐক্য আছে। যতদিন আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন ততদিন এ এলাকার উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। তিনি সোমবার রাতে পিরোজপুর জেলার ভা-ারিয়া বাসস্ট্যান্ড কলেমা চত্বরে ছয়দিন ব্যাপী ১৯তম তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে আখেরী মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, এই মাহফিলের আখেরী মোনাজাতে অংশ গ্রহণ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনার জানেনবিস্তারিত পড়ুন
ওয়াটার এইড প্রতিনিধিদের পাইকগাছায় ওয়াশ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন
ওয়াটার এইড প্রতিনিধি দলের সদস্যরা পাইকগাছা পৌরসভাস্থ নবলোকের ইসিআর ওয়াশ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন। ৯ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা মঙ্গলবার সকালে পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামের পরিবার ভিত্তিক রেইন ওয়াটার স্যানিটেশন কার্যক্রম, ১নং ওয়ার্ডের সরল বাজারস্থ ও ২নং ওয়ার্ডের গোপালপুরস্থ কমিউনিটি ভিত্তিক পানির ফিল্টার কার্যক্রম এবং ৩নং ওয়ার্ডের সরল দীঘিরপাড়স্থ পানি সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। পরে দুপুরে পৌর ভবনে পৌর কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, ওয়াটার এইডের আঞ্চলিক প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জন মার্ক নাইট, শিখন বিষয়ক উপদেষ্টা এইচএসবিসি সুবেরিয়া নাভা, প্রোগ্রাম প্রধান, কানিন্দ্র পুডাসাইনি ও আফতাববিস্তারিত পড়ুন
কাউখালীতে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক সভা
জেলার কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার সকালে সরকারের সাফল্য, উন্নয়ন ভাবনা ও ভিশন-২০৪১ বিষয়ক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সরকারের উন্নয়ন কর্মসূচী তুলে ধরে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রসাশক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহসিন হোসেন তালুকদার, সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, শিক্ষক বাবুল কৃষ্ণ ঘোষ প্রমূখ। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা,বিস্তারিত পড়ুন
শরণখোলায় মাটি লুট করে নেয়ার অভিযোগ
বাগেরহাটের শরণখোলায় আদালতের নিষধাজ্ঞা অমান্য করে ‘সিইআইপি’ প্রকল্পের বেড়িবাঁধ নির্মান কাজে নিয়োজিত একটি চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্যের ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র জমির মালিক দাবি করে চায়না কোম্পানীর কাছে মাটি বিক্রি করে দিচ্ছে। মূল মালিকপক্ষ নিষেধাজ্ঞার কাগজপত্র দেখিয়ে মাটি কাটতে বাঁধা দেওয়ার পরও ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন মাটি কাটা অব্যাহত রেখেছে। তিন দশমিক ৩৩ একর জমির মধ্য থেকে ইতোমধ্যে প্রায় এক একর জমির মাটি কেটে নিয়েছে। উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে চলছে এই মাটি লুট। মঙ্গলবারবিস্তারিত পড়ুন
গরুর সাথে শত্রুতা !
বাগেরহাটের কচুয়া উপজেলায় দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি গোয়ালঘরসহ দুটি গরু, দুটি খঁড়ের গাদা ও একটি কাঠের ঘর। আরো ৩টি গরুর শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। সোমবার গভীর রাতে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুড় গ্রামের আব্দুল জলিল শিকদারের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সকালে পুলিশসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গৃহকর্তা আব্দুস জলিলের ছেলে মাসুদ শিকদার জানান, প্রতিদিনের মত রাতে তারা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখে তারা জেগে উঠে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে দুই ঘন্টা চেষ্টা করে ভোর রাতে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে দুইটি গরুবিস্তারিত পড়ুন
কাউখালীতে দু-গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ৬
পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এলাকাবাসী জানায়, সোমবার রাতে স্থানীয় শুভস্কর মজুমদারের সাথে পাশ^বর্তী ঘরের পরিমল মাঝির সাথে বাগেরহাট থেকে মন্দিরের কালেকশনে আসা এক আত্মীয়ের কথা নিয়ে বাকবিতান্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এ সময় উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়। খবর পেয়ে কাউখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় তিন সন্তানের জননীর লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাথী বেগম (৩০) নামের তিন সন্তানের জননীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার আঙ্গুলকাটা গ্রামের দ্বিতীয় স্বামীর বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত সাথী বেগম উপজেলার বড় মাছুয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের মেয়ে। জানা গেছে, নিহত সাথী বেগমের প্রথম সংসারে তিনটি সন্তান রয়েছে। কয়েক মাস পূর্বে মঠবাড়িয়া জামে মসজিদের সামনে খাবার হোটেলে কাজ করার সুবাধে হোটেলের কর্মচারী জামাল (২৫) এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্পর্কের সূত্র ধরে সাথী পূর্বের স্বামীকে ছেড়ে জামালকে বিয়ে করে। বিয়ের কয়েক মাস পর জামাল বাড়িতেবিস্তারিত পড়ুন
