প্রধান সূচি

বর্তমান সরকার ইসলাম বান্ধব সরকার … শ ম রেজাউল করিম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছারছীনা দরবারকে মনে প্রাণে ভালবাসতেন। এ দরবারে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের কোন স্থান নেই।

মঙ্গলবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ইসলামি শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ছারছীনা দরবার শরীফের বার্ষিক ১২৯তম ঈছালে ছওয়াব মাহফিলে দ্বিতীয় দিন মাহফিল মঞ্চে যোহর নামাজ বাদ এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ. ম. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ সরকার ইসলাম বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন মাদ্রাসা শিক্ষাকে পিছনে রেখে দেশ এগিয়ে নেয়া সম্ভব নয়। আর সে কারনেই তিনি কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রীকে এমএ পাশের মর্যাদা দিয়েছেন। যাতে করে মাদ্রাসা শিক্ষার্থীরাও সরকারি উচ্চ পদে চাকুরী করার সুযোগ পায়।

বর্তমান সরকার প্রতিটি উপজেলায় একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মান করছেন এবং ৬শ’ মাদ্রাসার জন্য একাডিমিক ভবন নির্মান করে দিচ্ছেন।

মন্ত্রী বলেন, ছারছীনা দরবারে দ্বীনি শিক্ষা দেওয়া হয়। তাই এ দরবার একটি হাক্কানি দরবার। অতএব ছারছীনা দরবার শরীফ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তারা রেহাই পাবেনা। ছারছীনা দরবার শরীফ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তাকে আওয়ামী লীগ সরকার বরদাস্ত করবে না।

এ সময় আরো বক্তব্য রাখেন, আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মো. এনামুল হক, পীর সাহেবের বড় জামাতা ও বরিশাল এবাদুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. নুরুর রহমান বেগ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial