প্রধান সূচি

মঠবাড়িয়ায় তিন সন্তানের জননীর লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাথী বেগম (৩০) নামের তিন সন্তানের জননীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার আঙ্গুলকাটা গ্রামের দ্বিতীয় স্বামীর বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত সাথী বেগম উপজেলার বড় মাছুয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের মেয়ে।

জানা গেছে, নিহত সাথী বেগমের প্রথম সংসারে তিনটি সন্তান রয়েছে। কয়েক মাস পূর্বে মঠবাড়িয়া জামে মসজিদের সামনে খাবার হোটেলে কাজ করার সুবাধে হোটেলের কর্মচারী জামাল (২৫) এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্পর্কের সূত্র ধরে সাথী পূর্বের স্বামীকে ছেড়ে জামালকে বিয়ে করে। বিয়ের কয়েক মাস পর জামাল বাড়িতে সাথী বেগমকে ফেলে রেখে ঢাকায় চলে যায়। সোমবার বিকেলে স্থানীয়রা ওই মহিলার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial