পিরোজপুরে সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পিরোজপুরে সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে বিজয় দিবস-২০১৮ এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উপলক্ষে অয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় পিরোজপুর জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে জুনিয়ার লাইব্রেরীয়ান নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মো. মহসিন তালুকদার, করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা মন্ডল।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথি এবং শিক্ষানুরাগীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« বাগেরহাটের ৯ উপজেলায় নৌকার পেলেন যারা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় স্কুল ছাত্র অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন »
