প্রধান সূচি

Sunday, March 3rd, 2019

 

ভান্ডারিয়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের অগ্রগতি পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

ভান্ডারিয়া উপজেলায় রবিবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনা এক সংক্ষিপ্ত সফরে আসেন। বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের সহায়তায় ভান্ডারিয়া পৌরসভায় ভারতীয় অর্থায়নে বিশুদ্ধ পানি সরবরাহ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি ভান্ডারিয়া সরকারি কলেজ সংলগ্ন পথকলি, উপজেলা ভূমি অফিস ও পূর্ব ভান্ডারিয়া ৭৪নং স্কুল সংলগ্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লানের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে কাজের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন। এসময় তার সাথে ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, ঠিকাদারী প্রতিষ্ঠান আয়ন এক্সপ্রেস এনভারমেন্টবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ওয়ার্ড যুবলীগ সভাপতি লাঞ্চিত

ইন্দুরকানীতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের হাতে লাঞ্চিত হয়েছেন এক ওয়ার্ড যুবলীগের সভাপতি। রবিবার উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শামীম ৬/৭ জন লোক নিয়ে উপজেলা পরিষদের সামনে বসে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলামিনের উপর হামলা চালায়। হামলায় যুবলীগ নেতা আলামিন আহত হয়। পরে খবর পেয়ে তাকে দলীয় নেতা কর্মীরা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দলীয় শৃংখলা ভংগের অভিযোগে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শামীমকে শোকজ করেছে উপজেলা যুবলীগ। তাকে তিন দিনের মধ্যে শোকজের জবাববিস্তারিত পড়ুন


মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার শপথ কাউখালী মডেল স্কুলের শিক্ষার্থীদের

অগ্নিঝড়া মার্চে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার শপথ নিল পিরোজপুরের কাউখালী মডেল স্কুলের শিক্ষার্থীরা। রবিবার দৈনিক সমাবেশ শেষে জাতীয় পতাকা হাতে নিয়ে এ শপথ নেয় তারা। শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজসেবক আব্দুল লতিফ খসরু। শিক্ষার্থীদেরকে শপথবাক্য পাঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। প্রধান শিক্ষক সুব্রত রায় শপথ পাঠের আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মার্চ বাঙালির জীবনে এক অনন্য মাস। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় মার্চের প্রতিটি দিনই অত্যন্ত ঘটনাবহুল এবং তাৎপর্যময়। তৎকালীন রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে পাকজান্তার সার্চবিস্তারিত পড়ুন


জমি নিয়ে বিরোধের জের

নাজিরপুরে সন্ত্রাসীদের দেয়া আগুনে পুড়লো অবসরপ্রাপ্ত সচিবের বসতঘর

পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত এক সচিবের বসতঘরে অগ্নিসংযোগসহ স্থানীয় এক গ্রাম পুলিশকে মারধর এবং মাছের ঘের লুটপাটের অভিযোগে পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামে। আহত গ্রাম পুলিশ ওয়াদুদ হোসেনকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সঞ্জয় বিশ্বাস জানান, তাদের ভোগ দখলীয় জমি দখল করতে গত শনিবার রাত ১১টার দিকে স্থানীয় ইউপি সদস্য নজরুল সরদারের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করে তাদের মাছের ঘের থেকে মাছ লুটপাটবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় জেপি’র মতবিনিময় সভা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় রবিবার সকালে জাতীয়পার্টি (জেপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয়পার্টি (জেপি)’র মনোনিত প্রার্থীদের পরিচিতি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেপির উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় স্কুল ছাত্র অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িযায় ১০ম শ্রেণীর স্কুল ছাত্র বাপ্পি হোসেন (১৬)কে অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয় দধিভাংগা আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। রবিবার বিদ্যালয় সম্মূখে দধিভাংগা-মঠবাড়িয়া সড়কে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ৩ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও আভিভাবক অংশ নেয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দধিভাংগা বাজারে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয় সমূখে প্রতিবাদ সমাবেশে করে। এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, শিক্ষক নুরুল ইসলাম, মো. জাকারিয়া, অপহৃত ছাত্রের বাবা জাকির হোসেন, শিক্ষার্থী ফারজানা, রাকিব প্রমূখ। উল্লেখ্য, উপজেলার দধিভাংগা গ্রামের ভাড়ায় চালিতবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পিরোজপুরে সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে বিজয় দিবস-২০১৮ এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উপলক্ষে অয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিযোগীদের মাঝে  পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় পিরোজপুর জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে জুনিয়ার লাইব্রেরীয়ান নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মো. মহসিন তালুকদার, করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা মন্ডল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথি এবং শিক্ষানুরাগীবৃন্দ উপস্থিত ছিলেন।


বাগেরহাটের ৯ উপজেলায় নৌকার পেলেন যারা

উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে বাগেরহাট জেলায় চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার রাতে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। পরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তারিকায় সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক ও বাগেরহাট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। বাগেরহাটের কচুয়া উপজেলায় আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছে এক পিতা। শনিবার রাতে উপজেলার কুমিরমাড়া গ্রামে নিজ বসত ঘরে বসে ছেলে শামীম বাবু (২১) মাদক সেবন করছে। এ ঘটনা টের পেয়ে পিতা মোশারফ হোসেন হাওলাদার থানা পুলিশকে খবর দিলে পুলিশের তাকে আটক করে। পরে রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। মাদকাসক্ত শামীম বাবু উপজেলা কুমিরমাড়া গ্রামের মোশারফ হোসেন হাওলাদারের ছেলে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial