বাগেরহাটের ৯ উপজেলায় নৌকার পেলেন যারা
উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে বাগেরহাট জেলায় চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার রাতে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। পরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তারিকায় সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক ও বাগেরহাট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।
বাগেরহাটের কচুয়া উপজেলায় আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস. এম মাহাফুজুর রহমান।
ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন বেতাগা ইউপি চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ।
মোল্লারহাট উপজেলায় দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা।
রামপাল উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীতা পেয়েছেন রামপাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।
চিতলমারী উপজেলার চেয়ারম্যান প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরবানিয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
মোড়েলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ-ই-আলম বাচ্চু।
শরণখোলা উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও শরণখোলা উপেজলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকন।
মোংলা উপজেলায় আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন বতর্মান চেয়ারম্যান ও মোংলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের হাওলাদার।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৪ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।
