ভান্ডারিয়ায় জেপি’র মতবিনিময় সভা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় রবিবার সকালে জাতীয়পার্টি (জেপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয়পার্টি (জেপি)’র মনোনিত প্রার্থীদের পরিচিতি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেপির উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ন আহবায়ক সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপি নেতা ইউসুফ আলী আকন, মো. শাহজাহান তালুকদার, জামাল উদ্দিন মিয়া স্বপন, যুবসংহতির উপজেলা যুগ্ন আহবায়ক বাহাদুর সরদার, ছাত্রসমাজের ভিটাবাড়িয়া ইউনিয়ন সভাপতি বুলবুল হাওলাদার, সাবেক ইউপি সদস্য সোহেব মোল্লা প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হাই হাওলাদার, রোকেয়া বেগম, জেপি নেতা নাসির উদ্দিন দুলাল সরদার, মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, যুব সংহতির কেন্দ্রীয় নেতা মো. কামাল খান, যুব সংহতির উপজেলা আহবায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মনির সরদার, ছাত্রসমাজের সাবেক সভাপতি মোস্তফা সিকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সরদার, ছাত্রসমাজের উপজেলা আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকান, সদস্য সচিব সালাহউদ্দিন রাহাত জোমাদ্দারসহ জেপি ও অঙ্গ সংগঠনের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজকে এবং ভাইস চেয়ারম্যান পদে জাতীয়পার্টি (জেপি)’র মনোনিত প্রার্থী মো. মশিউর রহমান মৃধা ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতারকে জেপি’র পক্ষ থেকে সমর্থন দেয়ায় তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
