ভান্ডারিয়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের অগ্রগতি পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
ভান্ডারিয়া উপজেলায় রবিবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনা এক সংক্ষিপ্ত সফরে আসেন। বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের সহায়তায় ভান্ডারিয়া পৌরসভায় ভারতীয় অর্থায়নে বিশুদ্ধ পানি সরবরাহ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
তিনি ভান্ডারিয়া সরকারি কলেজ সংলগ্ন পথকলি, উপজেলা ভূমি অফিস ও পূর্ব ভান্ডারিয়া ৭৪নং স্কুল সংলগ্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লানের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে কাজের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন। এসময় তার সাথে ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, ঠিকাদারী প্রতিষ্ঠান আয়ন এক্সপ্রেস এনভারমেন্ট প্রজেক্টের ম্যানেজার দেবাশীষ সরকাড়, ভান্ডারিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার মো. নুরে আলম প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম জানান, খুব শীগ্রই ভারত ও বাংলাদেশের দুই প্রধান মন্ত্রী এই ওয়াটার ট্রিটমেন্ট প্লানের উদ্বোধন করবেন বলে জানান।
উল্ল্যেখ, ভান্ডারিয়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ভারতের অর্থায়নে ১১ কেটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের জন্য ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধণ শ্রীংলা এবং ভান্ডারিয়া পৌরসভার কাউন্সিলর সাবেক ভান্ডারিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সাথে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। পরে ভারতীয় হাই কমিশনে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ।
