প্রধান সূচি

পিরোজপুরে গ্লাসের স্তুপের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

পিরোজপুরে গ্লাসের (কাঁচ) স্তুপের নিচে চাপা পড়ে আবীর সেখ (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার রাত সোয়া ১০ টার দিকে পিরোজপুর পৌর শহরের থানা সড়কে অবস্থিত সানমুন ট্রেডার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির পিরোজপুর পৌর এলাকার মাছিমপুর এলাকার আসলাম সেখের ছেলে। সে সানমুন ট্রেডার্সে শ্রমিক হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শী মিল্লাত ও দোকানের কর্মচারীরা জানায়, বুধবার রাতে ট্রাকে করে গ্লাস বিক্রেতা প্রতিষ্ঠান সানমুন ট্রেডার্সের জন্য গ্লাস এলে শ্রমিক আবীরসহ অন্যান্যরা ট্রাক থেকে গ্লাস নামিয়ে দোকানে রাখছিলো। হঠাৎ করে ট্রাকে থাকা গ্লাসের স্তুপ পড়ে গেলে দোকানের সামনে থাকা আবীর গ্লাসের স্তুপের নিচে পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে গ্লাসের স্তুপের নিচ থেকে আবীরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর পরই ট্রাকের ড্রাইভার এবং গ্লাস বিক্রি দোকানের লোকজন পালিয়ে যায়। পুলিশ গ্লাস (কাঁচ) বহনকারী ট্রাকটি (ঢাকা মেট্রো ড ১২-১৩১৯) আটক করেছে।
পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, থানা সড়কে একটি গ্লাস বিক্রির দোকানের জন্য ট্রাকে করে আনা গ্লাস নামাতে গিয়ে এক শ্রমিক গ্লাসের স্তুপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছে।
এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও ষ্টাফ পলাতক রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial