Thursday, February 28th, 2019
পিরোজপুর জেলা কারাগারকে মাদকমুক্ত ঘোষণা
পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা কারাগার এর যৌথ আয়োজনে পিরোজপুর জেলা কারাগারকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলাখানা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেল সুপার মো. শামীম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমান, , পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. শরীয়তুল্লাহ এবং পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু। এ সময় পিরোজপুর জেলা কারাগারে যে সকল মাদকসেবী ও ব্যবসায়ীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে গ্লাসের স্তুপের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত
পিরোজপুরে গ্লাসের (কাঁচ) স্তুপের নিচে চাপা পড়ে আবীর সেখ (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার রাত সোয়া ১০ টার দিকে পিরোজপুর পৌর শহরের থানা সড়কে অবস্থিত সানমুন ট্রেডার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির পিরোজপুর পৌর এলাকার মাছিমপুর এলাকার আসলাম সেখের ছেলে। সে সানমুন ট্রেডার্সে শ্রমিক হিসেবে কাজ করতো। প্রত্যক্ষদর্শী মিল্লাত ও দোকানের কর্মচারীরা জানায়, বুধবার রাতে ট্রাকে করে গ্লাস বিক্রেতা প্রতিষ্ঠান সানমুন ট্রেডার্সের জন্য গ্লাস এলে শ্রমিক আবীরসহ অন্যান্যরা ট্রাক থেকে গ্লাস নামিয়ে দোকানে রাখছিলো। হঠাৎ করে ট্রাকে থাকা গ্লাসের স্তুপ পড়ে গেলে দোকানের সামনে থাকা আবীর গ্লাসেরবিস্তারিত পড়ুন
