পিরোজপুর জেলা কারাগারকে মাদকমুক্ত ঘোষণা
পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা কারাগার এর যৌথ আয়োজনে পিরোজপুর জেলা কারাগারকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলাখানা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেল সুপার মো. শামীম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমান, , পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. শরীয়তুল্লাহ এবং পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু।
এ সময় পিরোজপুর জেলা কারাগারে যে সকল মাদকসেবী ও ব্যবসায়ী আছে তারা আর কখনও মাদকের সাথে সম্পৃক্ত হবে না বলে অঙ্গীকার করেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে ৪০০ কয়েদির মাঝে বস্ত্র ও ৩টি এলইডি টেলিভিশন প্রদান করা হয়।
