পাইকগাছায় মাদকসহ আটক-৩
পাইকগাছা থানা পুলিশ ইয়াবা ও গাঁজাসহ মহিলাসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা হয়েছে।
পুলিশ জানায়, পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ এর নেতৃত্বে থানা পুলিশ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের রহমত গাজীর বসতবাড়ী থেকে ২৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ রহমতের স্ত্রী আবিরণ বিবি (৪৫) ও পূর্ব গজালিয়া গ্রামের মৃত নাজমুল হকের ছেলে মইনুল ইসলাম (২৮)কে হাতেনাতে আটক করে।
অপর দিকে, দুপুরে চাঁদখালী বাজার এলাকা থেকে কাওয়ালী গ্রামের মুজিবর মোড়লের ছেলে মাইন মোড়ল (১৯)কে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলে ওসি (অপারেশন) রহমত আলী জানিয়েছেন।
Please follow and like us:
« বাগেরহাটে মামলা করে বিপাকে এনজিও কর্মী ॥ হুমকীতে পরিবার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় অপরহণের ৬ মাস পরে মাদ্রাসার শিশু ছাত্র উদ্ধার »
