প্রধান সূচি

স্বরূপকাঠীতে মাদক, ইভটিজিং ও বাল্য বিয়েকে লালকার্ড

জেলার স্বরূপকাঠী উপজেলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েকে লালকার্ড দেখিয়েছে আলহাজ¦ আব্দুর রহমান কলেজের ছাত্র-ছাত্রীরা।

সোমবার কলেজ মাঠে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাত উঁচিয়ে লাল কার্ড প্রদর্শন করে সামাজিক এ অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নেয়। একই সাথে দেশপ্রেম, মানবতা ও সত্যবাদিতার অভ্যাস গড়ে তোলার শপথ গ্রহণ করেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি  সামাজিক আন্দোলন হিসেবে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আলহাজ¦ আব্দুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন তালুকদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ, সহ-সভাপতি অধ্যাপক নিরঞ্জন হালদার, সদস্য সাংবাদিক হালিমুর রহমান শাহিন, নির্মল সেন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial