Monday, February 25th, 2019
ভান্ডারিয়ার গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের গৌরবের ৫০ বছর
গৌরবের ৫০ বছরে পা রাখলো গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিঠাপুকুরিয়া খাল লাগোয়া এই বিদ্যালয়টি ১৯৬৯ সালে স্থানীয় কিছু উদ্যমী শিক্ষানুরাগীর উদ্যোগে স্থানীয় মাপের ১২ কাঠা (৩৬ শতাংশ) জমির উপরে বাঁশের খুঁটি ও গোল পাতার ছাউনি দিয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত একটি স্কুল প্রতিষ্ঠিত করা হয়। স্কুলে জমি দান করেন মরহুম ছাকায়েত আলী হাওলাদার, বাবু ইন্দু ভূষণ হাওলাদার। মানবিক ও বিজ্ঞান এ দুটি বিষয় থাকায় স্কুলটির নাম করণ করা হয় “গৌরীপুর ইউনিয়ন দ্বিমূখী মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে ২ একর ৩৬ শতাংশ জমির উপরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে মাদক, ইভটিজিং ও বাল্য বিয়েকে লালকার্ড
জেলার স্বরূপকাঠী উপজেলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েকে লালকার্ড দেখিয়েছে আলহাজ¦ আব্দুর রহমান কলেজের ছাত্র-ছাত্রীরা। সোমবার কলেজ মাঠে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাত উঁচিয়ে লাল কার্ড প্রদর্শন করে সামাজিক এ অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নেয়। একই সাথে দেশপ্রেম, মানবতা ও সত্যবাদিতার অভ্যাস গড়ে তোলার শপথ গ্রহণ করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সামাজিক আন্দোলন হিসেবে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আলহাজ¦ আব্দুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন তালুকদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ, সহ-সভাপতি অধ্যাপক নিরঞ্জনবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
স্বরূপকাঠীতে ১৬ পিস ইয়াবাসহ সোহাগ ব্যাপারী (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সোমবার আসামী সোহাগ ব্যাপারীকে পিরোজপুর কোর্টে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ উপজেলার সংগীতকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মো. সোহাগ উপজেলার সংগীতকাঠি গ্রামের আউয়াল বেপারীর ছেলে।
পিরোজপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানাজ পারভীন শানুর গণসংযোগ
আসন্ন পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান ও নারী সংগঠক শাহানাজ পারভীন শানু গণসংযোগ করেছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিরতিহীনভাবে পৌর শহরের বিভিন্ন স্থানে তিনি কর্মী-সমর্থক নিয়ে বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ ও লিফলেট বিতরন করেছেন। গণসংযোগ কালে তিনি ব্যবসায়ী, শ্রমজীবী, পেশাজীবী, যুবক ও মহিলা ভোটার সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া, সমর্থন এবং ভোট প্রার্থনা করেন।
ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচন
জেপি’র চেয়ারম্যান প্রার্থী শাহীন হাওলাদার
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ইন্দুরকানীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. শাহীন হাওলাদার জাতীয়পার্টি (জেপি) থেকে মনোনয়ন পেয়েছেন। সোমবার জেপি’র চেয়ারম্যান সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহিদুল ইসলাম মো. শাহীন হাওলাদারকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান পদে বাইসাইকেল মার্কার প্রার্থী হিসাবে জেপি’র দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। আলহাজ¦ শাহীন হাওলাদার পত্তাশী গ্রামের বাসিন্দা হাজী মোজাফফর আলী হাওলাদারের একমাত্র ছেলে। বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ¦ মো. শাহীন হাওলাদার খুলনা চিংড়ি বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক। তিনি এলাকার উন্নয়নে ও সমাজের পিছিয়ে পরা মানুষের সেবা করতে ২০১৯ সালেরবিস্তারিত পড়ুন
সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু নিহত
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের বাগেরহাট জেলার মোংলা উপজেলার জোংড়ার খাল এলাকায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ চার ব্যক্তি মারা গেছেন। র্যাবের দাবি ‘বন্দুকযুদ্ধে’ কুখ্যাত বনদস্যু আরিফুল বাহিনী প্রধান আরিফসহ ৪ জন মারা গেছেন। নিহতরা সবাই বনদস্যু। র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম বলেন, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা দেখা গেছে এমন খবরের ভিত্তিতে র্যাব রবিবার রাতে সুন্দরবনে অভিযান শুরু করে। এ সময় বনদস্যু আরিফুল বাহিনী র্যাবকে উদ্দেশ্যে করে গুলি করা শুরু করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এভাবে বেশ কিছু সময় ‘বন্দুকযুদ্ধ’ চলার পর বনদস্যু দল পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ৪ জনেরবিস্তারিত পড়ুন
