স্বরূপকাঠীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
স্বরূপকাঠীতে ১৬ পিস ইয়াবাসহ সোহাগ ব্যাপারী (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সোমবার আসামী সোহাগ ব্যাপারীকে পিরোজপুর কোর্টে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ উপজেলার সংগীতকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মো. সোহাগ উপজেলার সংগীতকাঠি গ্রামের আউয়াল বেপারীর ছেলে।
Please follow and like us:
« পিরোজপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানাজ পারভীন শানুর গণসংযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে মাদক, ইভটিজিং ও বাল্য বিয়েকে লালকার্ড »
