ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচন
জেপি’র চেয়ারম্যান প্রার্থী শাহীন হাওলাদার
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ইন্দুরকানীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. শাহীন হাওলাদার জাতীয়পার্টি (জেপি) থেকে মনোনয়ন পেয়েছেন। সোমবার জেপি’র চেয়ারম্যান সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহিদুল ইসলাম মো. শাহীন হাওলাদারকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান পদে বাইসাইকেল মার্কার প্রার্থী হিসাবে জেপি’র দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।
আলহাজ¦ শাহীন হাওলাদার পত্তাশী গ্রামের বাসিন্দা হাজী মোজাফফর আলী হাওলাদারের একমাত্র ছেলে। বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ¦ মো. শাহীন হাওলাদার খুলনা চিংড়ি বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক। তিনি এলাকার উন্নয়নে ও সমাজের পিছিয়ে পরা মানুষের সেবা করতে ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে জেপি’র বাই সাইকেল মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন। তাই সে সকল শ্রেনী ও পেশার মানুষের সহযোগিতা ও দোয়া চান। উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীন হাওলাদার জানান, ইন্দুরকানী উপজেলার মানুষের সেবা করতে এবং এলাকার উন্নয়নে কাজ করার জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করবো।
তিনি জানান, নির্বাচিত হলে সকল দল মতের মানুষকে সাথে নিয়ে এ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
