পিরোজপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানাজ পারভীন শানুর গণসংযোগ
আসন্ন পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান ও নারী সংগঠক শাহানাজ পারভীন শানু গণসংযোগ করেছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিরতিহীনভাবে পৌর শহরের বিভিন্ন স্থানে তিনি কর্মী-সমর্থক নিয়ে বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ ও লিফলেট বিতরন করেছেন।
গণসংযোগ কালে তিনি ব্যবসায়ী, শ্রমজীবী, পেশাজীবী, যুবক ও মহিলা ভোটার সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া, সমর্থন এবং ভোট প্রার্থনা করেন।
Please follow and like us:
« জেপি’র চেয়ারম্যান প্রার্থী শাহীন হাওলাদার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার »
