প্রধান সূচি

বাগেরহাটে বিএনপি নেতা হত্যার ৫ দিন পরে থানায় মামলা

বাগেরহাটের রামপাল উপজেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান খাজা মঈনুদ্দিন আখতার নিহতের ৫ দিন পরে থানায় মামলা হয়েছে। নিহতের শ্বশুর সাবেক আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সাহেব আলী আকুঞ্জী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০/১২জনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন।

এদিকে, সোমবার রাতে মামলা হলেও কৌশলগত কারণে মঙ্গলবার দুপুরে পুলিশ মামরার বিষয়টি সাংবাদিকদের জানায়।
মামলার আসামীরা হলেন, উপজেলার কদমদী গ্রামের আ. বারিক শেখের ছেলে বর্তমানে রূপসার বাসিন্দা আজিম শেখ, কদমদী গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে আহাদ শেখ, শ্রীকলস গ্রামের আমিন উদ্দিন বেপারীর ছেলে বাকি বিল্লাহ, ঝালবাড়ি গ্রামের মৃত আছির উদ্দিন কাজীর ছেলে বাবুল কাজী ও একই গ্রামের বাবরের ছেলে শিবলু আকুঞ্জী।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, নিহতের শ্বশুর ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। আমরা আসামীদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছি।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী রাতে রামপাল উপজেলার ভরসাপুর বাজার এলাকায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মঈনুদ্দিন আখতার (৫২) নিহত হন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial