Tuesday, February 19th, 2019
সাঈদী পুত্র মাসুদ সাঈদী কারাগারে
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে কারাগারে পাঠিয়েছে আদালত। পিরোজপুরের ইন্দরকানী থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক আইনের মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়। অপর একটি বিস্ফোরক আইনের মামলায় পিরোজপুর জেলা জামায়াতের আমীর মো. তোফাজ্জল হোসেন ফরিদ এবং সেক্রেটারী আব্দুর রবকেও কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুর জজ আদালতে হাজির হলে আদালতের বিচারক ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক তাদের জামিন আবেদন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাসুদ সাঈদী ২০১৮ সালের ২৬ ডিসেম্বর দায়েরকৃতবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচন
চেয়ারম্যান প্রার্থী মিরাজুল ইসলামের পক্ষে জেপির আলোচনা সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টি (জেপি)’র দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পার্টি (জেপি) এর অংগ সংগঠন জাতীয় যুব সংহতি’র উদ্যোগে আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র সমর্থিত প্রার্থী ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে জাতীয় যুব সংহতির উপজেলা আহবায়ক মো. শহিদুজ্জামান রাজু মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে এমপিও ভুক্তির দাবীতে শিক্ষকদের মানববন্ধন
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তি করার দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। মঙ্গলবার সকালে শহরের ক্লাব রোডে অনুষ্ঠিত মানববন্ধনের পর প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের হাতে বিভিন্ন দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি গিয়াস উদ্দিন সেলিম, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান, পিরোজপুর মহিলা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মিয়া মো. কাদিরুল মুক্তাদির, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা সহকারী কমান্ডার আব্দুর রাজ্জাক মোল্লা, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, রাজলক্ষী স্কুল এন্ড কলেজেরবিস্তারিত পড়ুন
মানববন্ধন ও স্মারকলিপি পেশ
পিরোজপুরে বিআরডিবি’র কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে
পিরোজপুরে জেলার বিআরডিবি’র মূল কর্মসূচির (ইউসিসিএ) কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে পিরোজপুর জেলায় বিআরডিবি’র মূল কর্মসূচির (ইউসিসিএ) কর্মচারীবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাকিল খান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক মো. ফায়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইমারন হোসেনসহ নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বিআরডিবি’র ৪২তম বোর্ড সভার সিদ্ধান্ত ও ৪৪তম বোর্ড সভায় বিআরডিবি’র মহাপরিচালকের সভাপতিত্বে গঠিত ৭ দদস্য বিশিষ্ট সরকারী উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ মোতাবেক ২০১২ সালে স্থানীয় সরকার, পল্লীবিস্তারিত পড়ুন
নাজিরপুরে প্রতিবন্ধি যুবতী ধর্ষিত ॥ ধর্ষক গ্রেফতার
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শারীরিক ও বাক প্রতিবন্ধি এক যুবতীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপরে উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের বিল ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে ধর্ষিতার ভাই বাদী হয়ে ধর্ষক নয়ন রায়ের (২০) বিরুদ্ধে নাজিরপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক নয়ন রায়কে গ্রেফতার করেছে। আটক নয়ন ওই গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের বিল ডুমুরিয়া গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে নয়ন রায় গত সোমবার দুপুরে তার প্রতিবেশী শারীরিক ও বাক প্রতিবন্ধি এক যুবতীকে বাড়িতে একাবিস্তারিত পড়ুন
কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
পিরোজপুরের ঐতিহ্যবাহী কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. ফজলে রহমান। এসএমসি’র সভাপতি মো. জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবর তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস. কে. জাবিদ হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। অনুষ্ঠান পরিচালনাবিস্তারিত পড়ুন
চিকিৎসা নিতে পারলো না পিয়ারা বেগম
হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার আগেই সড়ক দুর্ঘটনায় গৃহবধূ পিয়ারা বেগমের প্রান কেড়ে নিল ঘাতক ট্রলি। জেলার মঠবাড়িয়া উপজেলায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে চিকিৎসা নিতে আসার পথে উপজেলা শহরের দক্ষিণ বন্দর এলাকায় একটি বালু বোঝাই ট্রলির চাঁপায় তার মৃত্যু হয়। এক সন্তানের জননী পিয়ারা বেগম উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া গ্রামের কৃষক আবুল হোসেনের স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে আবুল হোসেন তার অসুস্থ্য স্ত্রী পিয়ারা বেগমকে নিয়ে মোটর সাইকেলযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলেন। এসময় শহরের দক্ষিণ বন্দর জামে মসজিদ সংলগ্ন মোড়ে উল্টো দিকবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে খাল থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার
জেলার স্বরূপকাঠী উপজেলার একটি খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের বস্তাবন্দী ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কালিবাড়ি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, এলাকাবাসী ওই খালে বস্তাবন্দী ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বরূপকাঠী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, জিন্সের প্যান্ট ও জ্যাকেট পরিহিত লাশটির মাথায় কোপের চিহৃ দেখে রয়েছে। তার জ্যাকেটের পকেটবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়িতে (আনোয়ার হোসেন মঞ্জু) ৮ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের শেষে দিনে মঙ্গলবার ইসলামী কমপ্লেক্স ময়দানে বাইতুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার ও জামিআয়ে তাজবীদুল কুরআন নূরানী মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে মাদ্রাসার ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কেরাত, গজল, হাম, নাথসহ প্রায় ৩০টি বিষয়ে ৩শ’ প্রতিযোগী অংশগ্রহন করে। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ী ও শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন নিজাম মিয়া। এসময় উপস্থিত ছিলেন ভান্ডরিয়াবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
জেলার ভান্ডারিয়া উপজেলায় মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের সহকারী পরিচালক (আ.দা.) বরিশাল বিভাগীয় কার্যালয় মো. শাহ শোয়াইব মিয়া অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করায় কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, ও গৌরনদী মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, খুচরা মূল্যবিহীন ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে সিটি মেডিকেল হলকে ৩ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ন কসমেটিক্স বিক্রির আপরাধে প্রিয়াঙ্গণ কসমেটিক্সকে ৩ হাজার টাকা এবং অন্য একটি দোকানে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করায় ১ হাজার ৫শ’ টাকাসহবিস্তারিত পড়ুন
