ভান্ডারিয়ায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়িতে (আনোয়ার হোসেন মঞ্জু) ৮ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের শেষে দিনে মঙ্গলবার ইসলামী কমপ্লেক্স ময়দানে বাইতুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার ও জামিআয়ে তাজবীদুল কুরআন নূরানী মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে মাদ্রাসার ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কেরাত, গজল, হাম, নাথসহ প্রায় ৩০টি বিষয়ে ৩শ’ প্রতিযোগী অংশগ্রহন করে। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ী ও শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন নিজাম মিয়া।
এসময় উপস্থিত ছিলেন ভান্ডরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, মাদ্রাসার খতিব হযরত মাওলানা আবুল কাসেম, প্রধান শিক্ষক হযরত মাওলানা সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ তালুকদার সহ শিক্ষক, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোমবার রাতে ৮ দিনব্যাপী মাহফিলের শেষ দিনে আখেরী মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা জিয়াউল হক ফারুকী।
