প্রধান সূচি

স্বরূপকাঠীতে খাল থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার

জেলার স্বরূপকাঠী উপজেলার একটি খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের বস্তাবন্দী ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কালিবাড়ি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, এলাকাবাসী ওই খালে বস্তাবন্দী ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্বরূপকাঠী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, জিন্সের প্যান্ট ও জ্যাকেট পরিহিত লাশটির মাথায় কোপের চিহৃ দেখে রয়েছে। তার জ্যাকেটের পকেট থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial