প্রধান সূচি

Tuesday, February 19th, 2019

 

বাগেরহাটে বিএনপি নেতা হত্যার ৫ দিন পরে থানায় মামলা

বাগেরহাটের রামপাল উপজেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান খাজা মঈনুদ্দিন আখতার নিহতের ৫ দিন পরে থানায় মামলা হয়েছে। নিহতের শ্বশুর সাবেক আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সাহেব আলী আকুঞ্জী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০/১২জনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন। এদিকে, সোমবার রাতে মামলা হলেও কৌশলগত কারণে মঙ্গলবার দুপুরে পুলিশ মামরার বিষয়টি সাংবাদিকদের জানায়। মামলার আসামীরা হলেন, উপজেলার কদমদী গ্রামের আ. বারিক শেখের ছেলে বর্তমানে রূপসার বাসিন্দা আজিম শেখ, কদমদী গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে আহাদ শেখ, শ্রীকলস গ্রামের আমিন উদ্দিন বেপারীর ছেলে বাকি বিল্লাহ, ঝালবাড়ি গ্রামেরবিস্তারিত পড়ুন


বাগেরহাট এমপিও ভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বাগেরহাট জেলা সভাপতি মাওলানা মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, প্রভাষক মাওলানা তাওহিদুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মাওলানা আবুবক্কর সিদ্দিক প্রমুখ। বক্তারা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১০ থেকে ২৫ বছর ধরে ২০ লক্ষাধিক শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। কিন্তু এমপিও না হওয়ায় লক্ষাধিক শিক্ষক-কর্মচারীরা বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন।বিস্তারিত পড়ুন


পাইকগাছায় চোলাই মদসহ আটক ২

পাইকগাছা থানা পুলিশ ১০ লিটার চোলাই মদ সহ দুই বিক্রেতাকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকালে থানার এসআই শেখ রফিকুল ইসলাম, এএসআই ইব্রাহিম খলিল ও সাজ্জাত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাহমুদকাটী গ্রামের মৃত উপেন্দ্র বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাসের (৪০) বাড়ীতে অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ গৌরাঙ্গ ও হিতামপুর গ্রামের কেসমত সরদারের ছেলে হেলাল সরদার (২৫)কে আটক করে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক শেখ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


পাইকগাছায় আরআরএফ’র ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

পাইকগাছায় গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মহিলাদের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গদাইপুরে আরআরএফ এর কার্যালয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত দু’জন বিশেষজ্ঞ ডা. ফাতেমাতুজ্জোহরা ও ইয়াসমিন সুলতানা এ্যানি ২শ’ মহিলা রোগীকে চিকিৎসা প্রদান করেন। সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ এর অর্থায়নে এ সেবা প্রদান করা হয়। ফ্রি স্বাস্থ্য ক্যাম্প এর সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, শেখ আরিফুর রহমান, মো. রফিকুল ইসলাম, এখলাছুর রহমান, আব্দুল্লাহ আল-জুবায়ের, রনি মন্ডল, তারক মজুমদার, সংস্থার স্বাস্থ্য কর্মী নাজিরুন্নাহার ও নাজরিন আক্তার।


পাইকগাছায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শিশুদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠু ও জ্যোতি শংকর রায়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial