প্রধান সূচি

বাগেরহাট এমপিও ভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বাগেরহাট জেলা সভাপতি মাওলানা মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, প্রভাষক মাওলানা তাওহিদুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মাওলানা আবুবক্কর সিদ্দিক প্রমুখ।

বক্তারা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১০ থেকে ২৫ বছর ধরে ২০ লক্ষাধিক শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। কিন্তু এমপিও না হওয়ায় লক্ষাধিক শিক্ষক-কর্মচারীরা বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন। যা অত্যন্ত কষ্টকর, বেদনাদায়ক ও অমানবিক। বিভিন্ন সময় এমপিও ভুক্তির আশ্বাস দেয়া হলেও বাস্তবায়ন করা হয়নি। এ অবস্থায় শিক্ষক-কর্মচারীরা খুবই হতাশ। অতিদ্রুত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অতিদ্রুত এমপিও ভুক্তি করে লক্ষাধিক পরিবারকে সুষ্ঠ জীবন-যাপন করার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকরা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial