পাইকগাছায় চোলাই মদসহ আটক ২
পাইকগাছা থানা পুলিশ ১০ লিটার চোলাই মদ সহ দুই বিক্রেতাকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে থানার এসআই শেখ রফিকুল ইসলাম, এএসআই ইব্রাহিম খলিল ও সাজ্জাত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাহমুদকাটী গ্রামের মৃত উপেন্দ্র বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাসের (৪০) বাড়ীতে অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ গৌরাঙ্গ ও হিতামপুর গ্রামের কেসমত সরদারের ছেলে হেলাল সরদার (২৫)কে আটক করে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক শেখ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« পাইকগাছায় আরআরএফ’র ফ্রি স্বাস্থ্য ক্যাম্প (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাট এমপিও ভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন »
