প্রধান সূচি

পিরোজপুরে জেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত

কাব স্কাউটদের নিয়ে পিরোজপুরে অনুষ্ঠিত হলো ৪ দিন ব্যাপী ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী। রবিবার সন্ধ্যায় পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ মাঠে মহাতাঁবু জলসার মধ্যদিয়ে শেষ হয়েছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটির অনুষ্ঠান।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাতাঁবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, জেলা স্কাউট কমিশনার কাজী মুজিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু প্রমুখ।
জেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলার ৪৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial