প্রধান সূচি

বাগেরহাটে শিক্ষা-প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপিত

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।রবিবার সকাল থেকে বিদ্যাদেবীর কৃপালাভের আশায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘরে ঘরে এই পূজা উদযাপিত হচ্ছে।

সকালে শহরের রামকৃষ্ণ আশ্রম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা দেবীর আরাধনা করেন। এছাড়া পাড়ায় ও মহল্লার পূজামন্ডপে পূজার্থীরা মায়ের পাদপদ্মে অঞ্জলি দেন। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করেন অনেকে। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী। ধর্মীয় রীতি অনুযায়ী দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হবে। পুরোহিতরা ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী’ মন্ত্র উচ্চারণ করে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করবেন, পূজার আচার পালন করেন।
তাদের বিশ্বাস, দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয় অনেকস্থানে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial