মঠবাড়িয়ায় মামলা করায় বাদীকে হুমকি
মঠবাড়িয়ায় চাঁদাদাবীর অভিযোগে মামলা দায়ের করার পর বাদীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার বাদী পোল্ট্রি ফিড ব্যবসায়ী হেলাল মৃধা বৃহস্পতিবার মঠবাড়িয়া থানায় জিডি করেছেন।
মামলা ও জিডি সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের হেলাল মৃধার সাথে প্রতিবেশী ফিরোজ মৃধার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ফিরোজ মৃধার ছেলে লাবিন মৃধার ইন্দোনে ৪/৫ জনের একটি সন্ত্রাসীদল গত ২২ জানুয়ারী পৌর শহরে হেলাল মৃধার পোল্ট্রি ফিড ব্যবসা প্রতিষ্ঠানে এসে দুই লাখ টাকা চাঁদাদাবী করে হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে গত ১ ফেব্রুয়ারী সন্ধ্যায় পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষরা ব্যবসা প্রতিষ্ঠানে এসে অস্ত্র ঠেকিয়ে দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ ৭৯ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া দোকানে ভাংচুর করিয়া ব্যাপক ক্ষতি সাধন করে।
এঘটনায় ব্যবসায়ী হেলাল মৃধা বাদী হয়ে সাব্বির মৃধা, লাবিন মৃধা, জালাল ফরাজীকে আসামী করে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চাঁদাদাবীর মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি মঠবাড়িয়া থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
