প্রধান সূচি

শহরে আনন্দ মিছিল

মহিলা এমপি হলেন শেখ এ্যানী রহমান

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পিরোজপুরের শেখ এ্যানী রহমান।
শেখ এ্যানী রহমান সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য (এমএনএ), পিরোজপুর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি (১৯৬৫-১৯৭৯ সাল) এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ঘোষিত পিরোজপুরের গভর্নর বাংলাদেশের প্রথম সংবিধানের অন্যতম প্রণেতা মরহুম এডভোকেট এনায়েত হোসেন খান এর কন্যা। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এর সহধর্মিনী।

শেখ এ্যানী রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও ডিগ্রি লাভ করেছেন।
এদিকে, শেখ এ্যানী রহমানকে নারী আসনের এমপি মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শনিবার পিরোজপুরে আনন্দ মিছিল করেছে এ্যানী রহমানের কর্মী-সমর্থকরা। সকাল ১১ টার দিকে শহরের রাজারহাট এরাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিলাস চত্বর মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সাবেক যুবলীগ নেতা গোপাল বসু এবং আওয়ামী লীগ নেতা কলাখালী ইউপি চেয়ারম্যান মো. দিদারুজ্জামান শিমুল।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial