Saturday, February 9th, 2019
শহরে আনন্দ মিছিল
মহিলা এমপি হলেন শেখ এ্যানী রহমান
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পিরোজপুরের শেখ এ্যানী রহমান। শেখ এ্যানী রহমান সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য (এমএনএ), পিরোজপুর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি (১৯৬৫-১৯৭৯ সাল) এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ঘোষিত পিরোজপুরের গভর্নর বাংলাদেশের প্রথম সংবিধানের অন্যতম প্রণেতা মরহুম এডভোকেট এনায়েত হোসেন খান এর কন্যা। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এর সহধর্মিনী। শেখ এ্যানী রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও ডিগ্রি লাভ করেছেন। এদিকে, শেখ এ্যানী রহমানকে নারী আসনের এমপি মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
রবিবার সরস্বতী পূজা
রবিবার সরস্বতী পূজা। বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত এবং শিক্ষার্থীরা। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা। সনাতন ধর্মালম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহ তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর পূজা অর্চনা করে থাকে। শিক্ষার্থীরা দেবীর পাদপদ্মে অঞ্জলি দেবেন। প্রণতি জানাবেন অজ্ঞতার অন্ধকার দূরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
সারাদেশের ন্যায় শনিবার পিরোজপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার টিকাদান কেন্দ্রগুলাতে ৬ মাস থেকে ১১ মাস বয়সী এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ বছর জেলার ৭টি উজেলায় মোট ১ লক্ষ ২২ হাজার ৯২৪ জনকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরমধ্যে ৬-১১ মাস বয়সী শিশু রয়েছে ১৩ হাজার ৭০৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু রয়েছে ১ লক্ষা ৯ হাজার ২২১ জন। স্থায়ী, অস্থায়ী ও মোবাইলসহ মোট ১ হাজার ৩৭৬টি কেন্দ্রেবিস্তারিত পড়ুন
শোক সংবাদ
আব্দুল আজিজ হাওলাদার
পিরোজপুর শহরের প্রবীণ শিক্ষক ও সাবেক পৌর কমিশনার আব্দুল আজিজ হাওলাদার (৯৮) শুক্রবার বিকেলে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….রাজিউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মরহুম পেশাগত জীবনে পিরোজপুর টাউন উচ্চ বিদ্যালয়ে দীর্ঘকাল ক্রীড়া, স্কাউটস ও গণিতের শিক্ষক ছিলেন। এছাড়া ১৯৮৪ সালে পিরোজপুর পৌরসভার কমিশনার নির্বাচিত হন। শনিবার সকাল ১০ পিরোজপুর পাড়েরহাট রোডস্থ রিজার্ভ পুকুর মাঠে মরহুমের জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।
ইন্দুরকানীতে নকল সরবারাহ করতে গিয়ে মা ও সহায়তাকারী আটক
ইন্দুরকানীতে নকল সরবারাহ করার অভিযোগে এক পরীক্ষার্থীর মা ও এক সহায়তাকারীকে আটক করেছে পুলিশ।শনিবার উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা দাখিল কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন সময়ে এসডি মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মেহেরুন আক্তার মিমের মা কামরুন্নাহার ও তার সহায়তাকারী সাঈদখালী গ্রামের আব্দুর হাকিমের মেয়ে নাবিলা আক্তারকে নকল সরবরাহ করার সময় আটক করে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ শুনানি শেষে পরীক্ষার্থীর মা কামরুন্নাহারকে ৫ হাজার ও সহায়তাকারী নাবিলাকে ১ হাজার টাকা জরিমানা করেন। জানা গেছে, উপজেলার এসডি মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসারবিস্তারিত পড়ুন
পরীক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের সম্ভাবনা
ইন্দুরকানীতে বোর্ডের নিয়ম অমান্য করে পরীক্ষার্থীদের ক্যালকুলেটর জব্দ
ইন্দুরকানীতে বোর্ডের নিয়ম অমান্য করে পরীক্ষার্থীদের ক্যালকুলেটর জব্দ করায় শতাধিক পরীক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। জানা যায়, গতকাল শনিবার উপজেলার ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসএসসি সাব কেন্দ্রে গণিত পরীক্ষার প্রথম ৩০ নম্বরের ৩০ মিনিটের এমসিকিউ পরীক্ষা শুরু হওয়ার আগে দায়িত্বরত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পরীক্ষার্থীদের কাছ থেকে ক্যালকুলেটর নিয়ে যায়। দায়িত্বরত কর্মকর্তার এমন আচরণে পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে অনেক পরীক্ষার্থী কান্নায় ভেঙ্গে পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে ওই কর্মকর্তাকে ক্যালকুলেটর ফেরৎ দিতে বললে তাদের প্রায় ১৫ মিনিট সময় অতিবাহিত হয়ে যায়।বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন পালিত
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে সাবেক পানি সম্পদ মন্ত্রী, জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান, পিরোজপুর-২ আসনের এমপি আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন পালন করা হয়েছে।শনিবার সন্ধ্যায় ভান্ডারিয়াস্থ বাসভবন তাসমিমা ভিলায় কেক কাটেন আনোয়ার হোসেন মঞ্জু এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয়পার্টি (জেপি) উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি মো. শাহাবুদ্দিন, জেপির উপজেলা সিনিয়রবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে শিশুদের মাঝে টিফিনবক্স বিতরণ
ইন্দুরকানীতে এলজিএসপির ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। শিশুদের লেখাপড়ার প্রতি আকর্ষণ বাড়াতে এলজিএসপির অর্থায়নে ১২০০ শিশুদের টিফিন বক্স বিতরণ করা হয়েছে। শনিবার ইন্দুরকানীর পত্তাশী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদারের সভাপতিত্বে শিশুদের মাঝে টিফিনবক্স বিতরণ করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সাথে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. সেকান্দার আলী খান, ইউপি সদস্য এ.বি.এম সেলিম হাওলাদার, রুহুল আমিন, জামাল হোসেন, ফয়সাল মোর্শেদ কিসলু, আব্দুল গনি খান, সমাজসেবক আব্দুল আজিজ, ইউপি সচিব মতিউর রহমান প্রমুখ।
যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া
প্রধান শিক্ষক বিধান মিস্ত্রি স্বপদে ফিরতে মরিয়া
স্বরূপকাঠির ধলহার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে চাকুরিচ্যুত হওয়া প্রধান শিক্ষক বিধান মিস্ত্রি স্বপদে ফিরতে বিভিন্ন মহলে জোর তদবির চালাচ্ছেন। এজন্য তিনি স্থানীয় আওয়ামী লীগের সুবিধাভোগী একটি মহলকে ম্যানেজ করে বিদ্যালয় কর্তৃপক্ষের উপর এক প্রকার অঘোষিত চাপ সৃষ্টি করে যাচ্ছেন। এ অবস্থায় আবারো ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষক বিধান কোনক্রমে ওই বিদ্যালয়ে ফিরে আসলে ভেঙ্গে পড়বে প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা। একইসাথে লম্পট বিধানের জন্য ছাত্রী শূণ্যতায় ভুগতে পারে প্রত্যন্ত গ্রামের একমাত্র বিদ্যালয়টি। এমনটি মনে করছেন গ্রামের স্থানীয় বাসিন্দাসহ অভিভাবকবৃন্দ। বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
