ইন্দুরকানীতে শিশুদের মাঝে টিফিনবক্স বিতরণ
ইন্দুরকানীতে এলজিএসপির ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। শিশুদের লেখাপড়ার প্রতি আকর্ষণ বাড়াতে এলজিএসপির অর্থায়নে ১২০০ শিশুদের টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
শনিবার ইন্দুরকানীর পত্তাশী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদারের সভাপতিত্বে শিশুদের মাঝে টিফিনবক্স বিতরণ করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।
এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সাথে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. সেকান্দার আলী খান, ইউপি সদস্য এ.বি.এম সেলিম হাওলাদার, রুহুল আমিন, জামাল হোসেন, ফয়সাল মোর্শেদ কিসলু, আব্দুল গনি খান, সমাজসেবক আব্দুল আজিজ, ইউপি সচিব মতিউর রহমান প্রমুখ।
Please follow and like us:
« প্রধান শিক্ষক বিধান মিস্ত্রি স্বপদে ফিরতে মরিয়া (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন পালিত »
