ইন্দুরকানীতে নকল সরবারাহ করতে গিয়ে মা ও সহায়তাকারী আটক
ইন্দুরকানীতে নকল সরবারাহ করার অভিযোগে এক পরীক্ষার্থীর মা ও এক সহায়তাকারীকে আটক করেছে পুলিশ।শনিবার উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা দাখিল কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন সময়ে এসডি মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মেহেরুন আক্তার মিমের মা কামরুন্নাহার ও তার সহায়তাকারী সাঈদখালী গ্রামের আব্দুর হাকিমের মেয়ে নাবিলা আক্তারকে নকল সরবরাহ করার সময় আটক করে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ শুনানি শেষে পরীক্ষার্থীর মা কামরুন্নাহারকে ৫ হাজার ও সহায়তাকারী নাবিলাকে ১ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার এসডি মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার গণিত শিক্ষক মো. মিজানুর রহমান এর কাছে প্রাইভেট পড়া শিক্ষার্থীদের পাশ করানোর জন্য নিজে অভিযুক্তদের মাধ্যমে নকল সরবরাহ করাচ্ছেন।
এস.ডি মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মো. অহিদুজ্জামান খান জানান, গণিত শিক্ষক মো. মিজানুর রহমান যাদের প্রাইভেট পড়ায় তাদের কাছ থেকে মোট অংকের টাকার চুক্তিতে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করেন বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে।
ইন্দুরকানী দাখিল কেন্দ্রের কেন্দ্র সচিব মাওলানা সরোয়ার হোসেন জানান, নকল সরবরাহের অভিযোগে পরীক্ষার্থীর মা ও এক সহায়তাকারীকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে।
ইন্দুরকানী প্রতিনিধি