প্রধান সূচি

পিরোজপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় শনিবার পিরোজপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার টিকাদান কেন্দ্রগুলাতে ৬ মাস থেকে ১১ মাস বয়সী এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
এ বছর জেলার ৭টি উজেলায় মোট ১ লক্ষ ২২ হাজার ৯২৪ জনকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরমধ্যে ৬-১১ মাস বয়সী শিশু রয়েছে ১৩ হাজার ৭০৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু রয়েছে ১ লক্ষা ৯ হাজার ২২১ জন।
স্থায়ী, অস্থায়ী ও মোবাইলসহ মোট ১ হাজার ৩৭৬টি কেন্দ্রে টিকাদান কর্মসূচী পরিচালিত হয়। এ কার্যক্রমকে সফল করতে স্বাস্থ্য বিভাগের ৬৪৫ জন কর্মী ও প্রায় ৩ হাজার ভলান্টিয়ার কাজ করে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial