চিতলমারীতে দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান
বাগেরহাটের চিতলমারী আলিয়া মাদ্রাসার ২০১৯ সালের দাখিল ও এসএসসি (ভোক) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলামরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান।
বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, সিনয়র শিক্ষক মো. আব্দুর রহমান, ইউসুব আলী শেখ, সোয়েব হোসেন গাজী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ উল্লাহ খান।
অনুষ্ঠানে মাদ্রাসার দাখিল ও এসএসসি (ভোক) শাখার ৭০ জন পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায় সংবর্ধনায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
