প্রধান সূচি

চিতলমারীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাগেরহাটের চিতলমারীর চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকার ১১ টায় বিদ্যালয় সেমিনার হলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অশোক কুমার বাড়ালের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ৮৭ জন এসএসসি পরীক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, সহকারি প্রধান শিক্ষক ভবানী শংকর মন্ডল, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য অজিত কুমার দাস, নিখিল মিস্ত্রী, নীহার বালা, সেফালী পান্ডে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক কিরণ চন্দ্র বিশ্বাস। বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial